দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ অপূর্ব কুমার ওরফে অপু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভারশো ইউনিয়নের বাঁকাপুর সন্ন্যাসতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপূর্ব কুমার উপজেলার ভারশো মধ্যপাড়া গ্রামের মৃত সয়ন চন্দ্র মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজন খানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই সোহেল রানা ও এএসআই তারিকুল ইসলাম। অভিযানে অপূর্ব কুমারের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম জানান, এ ঘটনায় গ্রেপ্তার অপূর্ব কুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
/অ